ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

২২ মে ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ১১:২৫ AM
ব্রডব্যান্ড ইন্টারনেট

ব্রডব্যান্ড ইন্টারনেট © সংগৃহীত

ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য আরও কমিয়ে আনা হয়েছে। গত রবিবার (১৮ মে) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করে।

পরিপত্র অনুযায়ী, ৫ এমবিপিএস ইন্টারনেট সংযোগে মাসিক খরচ এখন থেকে হবে ৪০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। ১০ এমবিপিএস সংযোগে দাম ৮০০ টাকা থেকে কমে ৭০০ টাকায় নামানো হয়েছে। আর ২০ এমবিপিএস সংযোগের মাসিক ফি ১২০০ টাকা থেকে কমিয়ে ১১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, ইন্টারনেট সেবার মূল্য যৌক্তিক ও গ্রাহকবান্ধব করতে সরকারি ও বেসরকারি আইএসপিগুলোর জন্য একটি বাস্তবভিত্তিক ট্যারিফ প্রণয়ন করা হয়। এটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হয়েছে।

ট্যারিফ বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ শর্ত:
নতুন ট্যারিফ ১ জুলাই ২০২৫ থেকে পাঁচ বছরের জন্য প্রাথমিকভাবে কার্যকর থাকবে। পরবর্তীতে প্রয়োজন হলে কমিশনের অনুমোদন সাপেক্ষে তা সংশোধন বা অব্যাহত রাখা হবে।

গ্রাহকসেবার মান নিশ্চিত করতে গ্রেড A, B, C অনুযায়ী কোয়ালিটি অব সার্ভিস বজায় রাখতে হবে। যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সংযোগ টানা: ৫ দিন বিচ্ছিন্ন থাকে, তাহলে বিলের ৫০% ছাড়, ১০ দিন বিচ্ছিন্ন থাকলে, বিলের ২৫% ছাড়, ১৫ দিন বিচ্ছিন্ন থাকলে, সম্পূর্ণ মাসের বিল মওকুফ করতে হবে।

সব লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানকে বিটিআরসি থেকে অনুমোদিত ট্যারিফ গ্রহণ করতে হবে। সরকারের অনুমোদিত সর্বনিম্ন ইন্টারনেট স্পিড ৫ এমবিপিএস বিদ্যমান রেখে সংযোগ রেশিও ১:৮ হিসেবে সমন্বয় করে গ্রাহক সেবা দিতে হবে।

কমিশন অনুমোদিত ট্যারিফ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং কমিশনের পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন বা সংযোজন গ্রহণযোগ্য হবে না।

অনুমোদনহীন সেবা পরিচালনা করলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9