মোবাইল-ল্যাপটপ দ্রুত চার্জের কৌশল

২৫ অক্টোবর ২০২৪, ১০:২৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
মোবাইল ফোন ও ল্যাপটপ

মোবাইল ফোন ও ল্যাপটপ © সংগৃহীত

প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে গত এক দশকে ফোন-ল্যাপটপ চার্জিংয়ের সময় কমে এসেছে। নতুন নতুন মডেলের ব্যাটারির ক্ষমতা বৃদ্ধিসহ দ্রুত চার্জিংয়ের সুবিধাও নিয়ে আসা হয়েছে।

তবে দিনের বেশির ভাগ সময় ফোন-ল্যাপটপ ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে বারবার চার্জ দেওয়ার বিষয়টি বিরক্তিকর হয়ে দাঁড়ায়। ফোন-ল্যাপটপকে আরও দ্রুত চার্জ দিতে কিছু উপায় অবলম্বন করা যায়।

সহজে চার্জ দেওয়ার কৌশল—

ফোনে দ্রুত চার্জ দিতে চাইলে
ফোনে চার্জে দিয়ে ব্যবহারের অভ্যাস খুব খারাপ। এটা পরিহার করুন। চার্জে বসিয়ে ফোনে হাত দেবেন না। সেই সঙ্গেই ব্যাটারি সেভিং মোড এনাবল করে রাখুন।

ফোনের ইন্টারনেট সংযোগ অফ করে দিন। খুব জরুরি কোনো মেইল বা মেসেজ আসার থাকলেও একটু সময় অপেক্ষা করুন।

আর একটা চমৎকার উপায় রয়েছে। ফোনকে ফ্লাইট মোডে রেখে দেওয়া। ফল মিলবে দ্রুত।

ল্যাপটপে দ্রুত চার্জ দিতে চাইলে
ল্যাপটপ বন্ধ করে বা স্লিপ মোডে রেখে দিন চার্জ দেওয়ার সময়। সেই সময় ব্যবহার করবেন না। তাহলে কিন্তু চার্জ হতে অনেক সময় লাগবে।

পাওয়ার সেভিং মোড ব্যবহার করুন। এটি স্ক্রিন লাইট, সাউন্ড ভলিউম নিয়ন্ত্রণে রেখে দ্রুত চার্জের সুযোগ করে দেবে।

ওয়াই-ফাই, ব্লুটুথ ও অন্যান্য নেটওয়ার্ক সংযোগ টার্ন অফ করে দিন।

সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬
আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
  • ১১ অক্টোবর ২০২৬
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ, অভিনব কায়দায় প্রতি…
  • ১১ অক্টোবর ২০২৬