পলিটেকনিকের ১-৫ জুনের সব পর্বের ফাইনাল পরীক্ষা স্থগিত

২৯ মে ২০২১, ০২:১২ PM
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা © ফাইল ছবি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আগামী ১ থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সব পর্বের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (২৯ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পলিটেকনিকের ১-৫ জুনের সব পরীক্ষা স্থগিত, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কারিগরি শিক্ষা বোর্ড

এম এ খায়ের বলেন, আগামী ১, ২, ৩ ও ৫ জুনে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

করোনার কারণে দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরন শনাক্ত হাওয়ায় সেখানে কঠোর লকডাউন আরোপ করা হয়। এছাড়া আরও কিছু এলাকায় লকডাউন দিয়েছে সরকার।

অপ্রতিম হত্যা, এখন পর্যন্ত যা যা ঘটল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি: যে কারণে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের এমপিও
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের ওপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘নভেম্বরে নয় জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত, রেললাইন অবরোধ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬