শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৫ জুলাই ২০২৬, ০৭:২৪ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও এর অর্থ ইএফটিতে পাঠাতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিল সাবমিট করতে হবে।

বুধবার (১৫ জুলাই) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় অধিদপ্তর জানিয়েছে, ‘প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট অপশন অনলাইনে চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান টেমিস (TEMIS) সফটওয়্যারে লগইন করে পূর্বের ন্যায় Monthly Salary Submission অপশনে গিয়ে জুলাই মাসের বিল সাবমিট করবেন। প্রতিষ্ঠানের এমপিও তালিকাভুক্ত বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কারও স্ট্যাটাস পরিবর্তন হলে (মৃত/পদত্যাগ/অবসর) তা টেমিস সফটওয়ারের Non Govt. Employee EFT Employee Status Change (iBAS++ Validated) অপশনে গিয়ে এন্ট্রি করবে।’

অধিদপ্তর জানিয়েছে, ‘সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশন থেকে তা উল্লেখ করবেন। আগামী ২০ জুলাই বিকাল ৩টার মধ্যে জুলাই মাসের এমপিও এর বিল EFT-তে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9