রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ PM
সারা রাত মোবাইল ফোন চার্জে দিয়ে রাখলেও ব্যাটারির ক্ষতি হয় না, বলছে বড় কোম্পানিগুলো

সারা রাত মোবাইল ফোন চার্জে দিয়ে রাখলেও ব্যাটারির ক্ষতি হয় না, বলছে বড় কোম্পানিগুলো © এআই সৃষ্ট ছবি

রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে ঘুম থেকে উঠে চার্জার খোলেন এমন অভ্যাস অনেকেরই। কিন্তু ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও কয়েক ঘণ্টা চার্জারে লাগানো থাকলে ব্যাটারির ক্ষতি হয় কি না, তা নিয়ে রয়েছে নানা ধরনের ধারণা। কেউ মনে করেন এতে ব্যাটারি ওভারচার্জ হয়ে নষ্ট হয়ে যায়, আবার কেউ মনে করেন এতে কোনো সমস্যাই নেই।

বাস্তবে আধুনিক স্মার্টফোনে ব্যাটারি পুরো চার্জ হয়ে গেলে চার্জিং সিস্টেম নিজে থেকেই তা নিয়ন্ত্রণ করে। অ্যাপল জানিয়েছে, আইফোন পুরো চার্জ হলে চার্জিং স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। স্যামসাংয়ের ফোনেও একই ধরনের ব্যবস্থা আছে। এছাড়া সব আধুনিক এন্ড্রয়েড ফোনেও একই ব্যবস্থা আছে। ফলে ‘ওভারচার্জ হয়ে ব্যাটারি নষ্ট হয়ে যাবে’ এই ধারণাটি সঠিক নয়। 

যদিও দীর্ঘ সময় ফোন পুরো চার্জ অবস্থায় রাখা ব্যাটারির জন্য সবচেয়ে ভালো নয়। লিথিয়াম-আয়ন ব্যাটারি সময়ের সঙ্গে এমনিতেই পুরোনো হয়ে যায়, আর পুরো চার্জ অবস্থায় দীর্ঘ সময় থাকলে তার ওপর বাড়তি চাপ পড়ে। এ কারণে এখনকার অনেক ফোনে চার্জ সীমিত রাখার সুবিধা দেওয়া হয়েছে যেমন গুগল পিক্সেলের ‘অ্যাডাপটিভ চার্জিং’ ও স্যামসাংয়ের ‘ব্যাটারি প্রটেকশন’, যেখানে ৮০ থেকে ৯৫ শতাংশের মধ্যে চার্জ সীমিত রাখা যায়।

ব্যাটারির আসল শত্রু তাপ
চার্জ দেওয়ার সময় ব্যাটারি একটু গরম হওয়া স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত তাপ ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই চার্জ দেওয়ার সময় ফোনকে বালিশ, কম্বল বা মোটা কাপড়ের নিচে রাখবেন না, চার্জে রেখে ভারী গেম খেলা বা ভিডিও করা ঠিক নয়। অ্যাপল বলছে, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমে ফোন ব্যবহার বা চার্জ করলে ব্যাটারির ক্ষতি হতে পারে।

তাহলে কি রাতে চার্জে রেখে ঘুমানো যাবে?
হ্যাঁ। অ্যাপল নিজেই বলেছে, আইফোন সারারাত চার্জারে রাখা নিরাপদ। তবে ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ভালো রাখতে চাইলে ফোনে চার্জ-সীমা নির্ধারণের সুবিধা (যেমন ৮০ শতাংশ) থাকলে সেটি ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে ১০০ শতাংশ চার্জ করাও কোনো সমস্যা নয়।

ব্যাটারি ভালো রাখতে করণীয়

-ফোনের ব্যাটারি ভালো রাখতে চার্জের সময় ফোনকে খোলা, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।

আরও পড়ুন: একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাইটে

-ফোন বেশি গরম হয়ে গেলে কিছুক্ষণ ব্যবহার বন্ধ রাখুন।

-মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করুন।

-ফোনে ‘ব্যাটারি প্রটেকশন’ বা ‘অপ্টিমাইজড চার্জিং’ থাকলে তা চালু রাখুন।

মনে রাখা দরকার, ব্যাটারি একটি ক্ষয়যোগ্য জিনিস। যত্ন নিলেও সময়ের সঙ্গে এর ক্ষমতা কমবেই। শুধু রাতভর চার্জে রাখাই ব্যাটারি নষ্ট হওয়ার ধারণাটি সঠিক নয়; তাপমাত্রা, ব্যবহারের ধরন ও বয়স মিলিয়েই এটি নির্ধারিত হয়।

সোনালী ব্যাংককে ফেরত দিতে হবে ১১৬ কোটি টাকা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9