গরমে দ্রুত শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ? এই কয়েকটি কাজ করলেই মিলবে সমাধান

৩১ মে ২০২৬, ১১:৩৪ AM
ফোনে চার্জ

ফোনে চার্জ © সংগৃহীত

ফোনে ফুল চার্জ দিয়ে কিছুক্ষণ চালালেই শেষ হয়ে ফোনের চার্জ? কেনো হচ্ছে এটি জানেন কি? মূলত এই তীব্র গরমে শুধু মানুষই নয়, চাপে পড়ে আপনার হাতে থাকা স্মার্টফোনও। আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যাচ্ছে ফোনের চার্জ, এ ছাড়া ফোন গরম হয়ে যাচ্ছে, হ্যাং করছে বা পারফরম্যান্স কমে যাচ্ছে। অনেক সময় ফোনের ব্যাটারি ফুলে যাওয়া কিংবা দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকিও তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, এর বড় কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা। বর্তমানে ব্যবহৃত অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে, যা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সবচেয়ে ভালো কাজ করে। অতিরিক্ত গরমে ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, ফলে চার্জ দ্রুত কমে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতাও কমে যেতে পারে। তবে কিছু সহজ সতর্কতা মেনে চললে গরমের মধ্যেও ফোনকে ভালো রাখা সম্ভব।

স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখা
বাইরে বের হলেই অনেকেই স্ক্রিনের উজ্জ্বলতা সর্বোচ্চ করে দেন। এতে ফোনের ডিসপ্লে বেশি শক্তি ব্যবহার করে এবং ব্যাটারি দ্রুত শেষ হয়। তাই চেষ্টা করুন ব্রাইটনেস অটো মোডে রাখতে অথবা প্রয়োজন অনুযায়ী কমিয়ে ব্যবহার করতে। এতে ব্যাটারির ওপর চাপ কমবে এবং ফোনও তুলনামূলক কম গরম হবে।

ব্যাটারি সেভার মোড চালু রাখা
গরমের দিনে বাইরে থাকলে ব্যাটারি সেভিং মোড চালু রাখা ভালো। এতে ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চলাচল কমে যায় এবং চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব হয়। পাশাপাশি প্রয়োজন না থাকলে ব্লুটুথ, হটস্পট, জিপিএস, এনএফসি কিংবা ৫জি সংযোগ বন্ধ রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ডে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ চালু থাকলে সেগুলোও বন্ধ করে দেওয়া ভালো।

রোদে ফোন না রাখা
ফোনকে অনেকসময় ধরে সরাসরি সূর্যের আলোয় রাখা সবচেয়ে বড় ভুলগুলোর একটি। গাড়ির ড্যাশবোর্ড, জানালার পাশে, রোদের মধ্যে টেবিলে বা ব্যাগের এমন জায়গায় ফোন রাখবেন না যেখানে বাতাস চলাচল কম। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গরম পরিবেশে ফোনের ব্যাটারি দ্রুত ক্ষয় হতে পারে এবং ডিভাইসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।

অটো-সিঙ্ক বন্ধ করুন
ফোনের সেটিংস থেকে অ্যাকাউন্ট ও ইমেইলের অটো-সিঙ্ক সাময়িকভাবে বন্ধ রাখুন। বারবার ডেটা রিফ্রেশ হওয়ার কারণে চার্জ দ্রুত কমে যায়।

অনেকেই চার্জে বসিয়ে গেম খেলেন, ভিডিও কল করেন বা সিনেমা দেখেন। এতে একদিকে ব্যাটারি চার্জ হয়, অন্যদিকে একই সঙ্গে শক্তি খরচও হয়। ফলে ব্যাটারির ওপর দ্বিগুণ চাপ পড়ে এবং ফোন দ্রুত গরম হয়ে যায়। প্রযুক্তিবিদদের মতে, চার্জিংয়ের সময় ভারি অ্যাপ ব্যবহার করা স্মার্টফোন অতিরিক্ত গরম হওয়ার অন্যতম প্রধান কারণ। এছাড়া নিম্নমানের চার্জার ও ক্ষতিগ্রস্ত ক্যাবল শুধু ফোন গরমই করে না, দীর্ঘমেয়াদে ব্যাটারির ক্ষতিও করতে পারে। এমনকি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে।

ওয়্যারলেস চার্জিং ব্যবহারে সতর্কতা জরুরি
অনেক ক্ষেত্রে ওয়্যারলেস চার্জিং সাধারণ তারযুক্ত চার্জিংয়ের তুলনায় বেশি তাপ উৎপন্ন করে। গরমের দিনে যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে সম্ভব হলে কেবল ব্যবহার করে চার্জ দেওয়া ভালো।

ফোন গরম হলে যা করবেন
যদি দেখেন ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে গেছে, তাহলে মোটা ফোন কভার খুলে ফেলে ফোনটি ছায়াযুক্ত ও ঠান্ডা জায়গায় রাখতে হবে। কিছু সময়ের জন্য এয়ারপ্লেন মোড চালু করতে পারেন। এ ছাড়া অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ, চার্জে থাকলে তা খুলে ফেলা। এতেও যদি সমাধান না হয় প্রয়োজন হলে কয়েক মিনিট ফোন বন্ধ রাখুন। এতে করে ফোনের চার্জ ও পারফরম্যান্স ভালো পাওয়া যাবে। 

[সূত্র: সংবাদ প্রতিদিন]

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9