ফেসবুকে আপনাকে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

২৬ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

কাউকে ব্লক করলে ফেসবুক তা সরাসরি প্রকাশ করে না। তাই ফেসবুকে আপনার বন্ধুর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা নাকি আপনাকে ব্লক করে রেখেছে, তারা জানা বেশ কঠিন। তবে কিছু উপায়ে আপনি বুঝতে পারবেন কোন অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করা বা বন্ধ করা, আর কে আপনাকে ব্লক করেছে। 

ফেসবুক বন্ধু আপনাকে ব্লক করেছে কি না তা নিশ্চিত হতে কয়েকটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। যেমন—

বন্ধুতালিকায় খুঁজে দেখুন:

আপনার বন্ধুতালিকায় সার্চ করে খুঁজে দেখুন। যদি বন্ধুতালিকায় না পান তাহলে ফেসবুক সার্চেবারে খুঁজে দেখুন। সেখানেও যদি না পান তাহলে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করা হয়ছে অথবা আপনাকে ব্লক দিয়েছে।

অ্যাকাউন্টটি ট্যাগ করার চেষ্টা করুন
যদি সন্দেহ করেন কেউ আপনাকে ফেসবুকে ব্লক করেছে, তবে তাদের ট্যাগ করার চেষ্টা করতে পারেন। সাধারণভাবে একটি পোস্ট বা মিমে ফেসবুক বন্ধুদের ট্যাগ করতে চাইলে তাদের নাম লিখে প্রোফাইল ছবির ওপর ট্যাপ করতে হয়। এতে তাদের কাছে নোটিফিকেশন যায় এবং তারা লগ ইন করার পর সেটি দেখতে পাবে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকে, তবে তাদের ট্যাগ করা যাবে না।

বিকল্প অ্যাকাউন্ট থেকে দেখুন
অন্য কারও অ্যাকাউন্ট থেকে বা নতুন অ্যাকাউন্ট খুলে ওই বন্ধুর প্রোফাইল ফেসবুকে সার্চ করুন। এর ফলে ফেসবুক সার্চে অ্যাকাউন্ট দেখতে পারলে বুঝতে পারবেন আপনার মূল অ্যাকাউন্টটি তার ব্লক তালিকায় যুক্ত হয়েছে। আর না দেখতে পারলে বোঝা যাবে যে অ্যাকাউন্টটি ড-অ্যাক্টিভেট করা বা বন্ধ করে দেওয়া হয়েছে। 

যদি তার প্রোফাইল অনলাইনে থাকে, তাহলে সে সম্ভবত আপনাকে ব্লক করেছে। আর যদি প্রোফাইলটি না দেখা যায়, তাহলে তার অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করেছে বা ডিঅ্যাক্টিভেট করেছে।

মেসেঞ্জারের আগের মেজেসগুলো দেখুন
যদি আপনি আগে ফেসবুক মেসেঞ্জারে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে থাকেন, তাহলে এটি ব্লক হওয়ার সম্ভাবনা যাচাই করার আরেকটি পদ্ধতি হতে পারে। মেসেঞ্জারে যান। এরপর আপনি যে ব্যক্তির সঙ্গে কথোপকথন করেছিলেন, সেই চ্যাটে প্রবেশ করুন। যদি আপনি ব্লক হয়ে থাকেন, তাহলে তাদের নাম ক্লিক করে প্রোফাইল দেখার সুযোগ পাবেন না। আপনি তাদের মেসেজও পাঠাতে পারবেন না।

ইভেন্টে ইনভাইট করে দেখুন 
যদি কেউ আপনাকে ব্লক করে থাকে, তাহলে আপনি তাকে ইনভাইট করতে পারবেন না। সেই সঙ্গে আপনার কোনো পেজ থাকলে তাতে লাইক দেওয়ার জন্য বা কোনো গ্রুপে জয়েন করার জন্যও সেই অ্যাকাউন্টে ইনভাইট করতে পারবেন না। 

সরাসরি লিঙ্ক দিয়ে বের করুন

বিকল্প অ্যাকাউন্ট ছাড়াও দেখা যাবে আপনাকে কে ব্লক দিয়েছে। যদি তার প্রোফাইলের সরাসরি লিঙ্ক জানেন, তাহলে ফেসবুক লগিন না করে ফোনে বা কম্পিউটারের ব্রাউজারে লিংকটি ওপেন করুন। যদি তার প্রোফাইলটি দেখা যায় তবে বুঝবেন আপনাকে ব্লক করেছে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9