ইনস্টাগ্রামে অপরিচিতদের মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে

০৫ জুলাই ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৭:২০ PM
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম © সংগৃহীত

বর্তমানে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ছবি ও ভিডিও শেয়ারের পাশাপাশি এটি ডিরেক্ট মেসেজ বা ডিএম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দেয়। তবে এই ফিচারের অপব্যবহারে অনেক সময় অপরিচিত ব্যক্তি কিংবা স্প্যাম অ্যাকাউন্ট থেকে অপ্রয়োজনীয়, অস্বস্তিকর বা হয়রানিমূলক বার্তা এসে থাকে।

এ ধরনের বার্তা সাধারণত সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ ফোল্ডারে জমা হয়। তবুও, ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার স্বার্থে চাইলে ব্যবহারকারী চাইলে সম্পূর্ণভাবে এই বার্তা আসা বন্ধ করতে পারেন।

ইনস্টাগ্রাম এমন একটি সেটিংস চালু করেছে, যেখানে ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারেন, অপরিচিত কেউ যেন তাকে মেসেজ পাঠাতে না পারে—চাইলেও না। ফলে যাদের আপনি ফলো করেন না বা যারা আপনাকে ফলো করে না, তারা আর কোনোভাবেই মেসেজ পাঠাতে পারবে না। এ ক্ষেত্রে বার্তাটি রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হবে না।

নিচে ধাপে ধাপে জেনে নিন কীভাবে এই সেটিংসটি চালু করবেন:

১. প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
২. নিচে ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।
৩. এরপর উপরের ডান কোণে থাকা তিনটি দাগ বা লাইনে ক্লিক করে মেনু খুলুন।
৪. স্ক্রল করে ‘Messages and Story Replies’ অপশন খুঁজে বের করে ক্লিক করুন।
৫. সেখানে ‘Message Requests’ অপশনটি খুলুন।
৬. এরপর ‘Others on Instagram’ এ ক্লিক করুন।
৭. এখন ‘Don’t receive requests’ সিলেক্ট করলেই কাজ শেষ।

এই সহজ পদ্ধতি অনুসরণ করলেই ইনস্টাগ্রামে অপরিচিতদের কাছ থেকে বার্তা আসা বন্ধ হয়ে যাবে, ফলে আপনি থাকবেন আরও নিরাপদ ও ঝামেলামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9