বন্যার্তদের পাশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট

১৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ PM
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা © সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটভুক্ত বিভিন্ন সংগঠন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গত ১৭ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া এ কার্যক্রম টানা তিন দিন ধরে চলমান রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ১৯৩টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহায়তাও প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জোটের যুগ্ম আহ্বায়ক নরুল আমিন হেলালী, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মতিউর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান ইকবাল, মোঃ মনিরুল ইসলাম এবং বিএমজিটিএ-এর সহ-সভাপতি অলি উল্লাহসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটভুক্ত সংগঠনসমূহ—বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, বাংলাদেশ টিচার্স ফোরাম (বিটিএফ) এবং নিলুফা হরমুজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রক্তের প্রয়োজনে রাত-দিন ছুটে চলেন কুয়েটের ‘ড্রিমের’ স্বেচ্ছ…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬