‘শিক্ষকদের চাকরি জাতীয়করণ না হলে সব প্রতিষ্ঠান বেসরকারি করতে হবে’

১৬ মে ২০২৬, ১০:১৩ PM
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া © ফাইল ফটো

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ না হলে সকল শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি করতে হবে।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে সচিবালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গেও কথা বলেছেন তিনি।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা সময়ের দাবি। শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।’

এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচির পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যক্ষ আজিজী জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালনের ইঙ্গিত দেন।

ফেসবুক পোস্টে অধ্যক্ষ আজিজী বলেন, অবিলম্বে ৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারি, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা প্রদান করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে কর্মসূচির ইঙ্গিত দিয়ে এ শিক্ষক নেতা আরও বলেন, আসন্ন বাজেটে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য অর্থ বরাদ্দ রাখার দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ করার করার চিন্তাভাবনা করছে। 

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬