প্রাথমিক শিক্ষকদের ফের পূর্ণদিবস কর্মবিরতি শুরু আজ

২৭ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ AM
প্রাথমিক শিক্ষকদের ফের পূর্ণদিবস কর্মবিরতি শুরু আজ

প্রাথমিক শিক্ষকদের ফের পূর্ণদিবস কর্মবিরতি শুরু আজ © সংগৃহীত

এবার অনির্দিষ্টকালের জন্য তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে কর্মবিরতি কর্মসূচি চলবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। 

বিজ্ঞপ্তিতে তারা বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু হবে। অর্থমন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ২৭ নভেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক তিন লাখ ৮৪ হাজারের বেশি। আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক কোটি।

তাদের দাবি সমূহ হলো- সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। 

এর আগে, দাবি তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আরেকটি সংগঠন শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। তারা গত মঙ্গলবার (২৫ নভেম্বর) শুরু করে ২৭ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9