প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা

২৫ নভেম্বর ২০২৫, ০২:৫০ PM
প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা

প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা © সংগৃহীত

দেশের ১ হাজার ৭৭২টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। বুধবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করবেন তারা। মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ।

তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দিয়েও আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মাসের শুরুতে আমরা যখন ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা করেছিলাম, তখন আমাদের ডেকে নিয়ে এক সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়েছিল। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাই। এরপর আমাদের ডেকে নিয়ে শিক্ষা উপদেষ্টা এক মাস সময় চাইলেন। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে, তাকে আর বিশ্বাস করতে পারছি না।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবো। এবার আমরা প্রজ্ঞাপন ছাড়া পিছু হাঁটবো না।

এর আগে, গত ৩ নভেম্বর ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার পথে পুলিশের বাঁধার সম্মুখীন হয় আন্দোলনরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। এক পর্যায়ে ধস্তাধস্তিতে তিনজন শিক্ষক আহত হন। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষকদের ৫ দাবি হলো—  

১. অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে। 

২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। 

৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে। 

৪. শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ উচ্চ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। 

৫. ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সব চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করতে হবে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬