কাল শাহবাগ ব্লকেড করবেন আন্দোলনরত শিক্ষকরা

১৪ অক্টোবর ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) শাহবাগ ব্লকেডের ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়াও যমুনা অভিমুখে পদযাত্রা, আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি আসতে পারে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে হাইকোর্টের সামনে থেকে শিক্ষকদের পক্ষে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে শাহবাগ অবরোধ করা হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি। এই সহযোগিতাকে যদি আপনারা দুর্বলতা ভাবেন তাহলে আমরাও দাবি আদায় ছাড়া সড়ক ছাড়বো না।

আগামীকাল শিক্ষকদের ওপর যদি পুলিশ হামলা চালায় তাহলে আন্দোলনরত শিক্ষকরা এর জবাব আন্দোলনের মাধ্যমে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, পরবর্তীতে যমুনা অভিমুখে পদযাত্রা, আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচিও ঘোষণা দেয়া হতে পারে।

এর আগে বিকেলে সচিবালয়ে অভিমুখে করা লং মার্চ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে হাইকোর্টের সামনে শিক্ষকরা বসে পড়েন। এ সময় প্রেস ক্লাব ও আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাতায়াতকারী মানুষ। পরে রাত আটটার দিকে শহীদ মিনারে ফিরে আসেন তারা।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9