দাপ্তরিক কাজে বাইরে উপদেষ্টা, শিক্ষক প্রতিনিধি দল কী সচিবালয়ে যাবেন?

১৪ অক্টোবর ২০২৫, ০৫:০৯ PM
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার © টিডিসি সম্পাদিত

দাপ্তরিক কাজে সচিবালয়ের বাইরে রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে শহীদ মিনার টু সচিবালয় অভিমুখে লং মার্চ শেষে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা কী সচিবালয়ে যাবেন নাকি ফের শহীদ মিনারে অবস্থান করবেন-তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ৪টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগে দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ সময়সূচি ঘোষণা করা হয়।

তবে শিক্ষকরা সচিবালয় অভিমুখে রওয়ানা দিলে শিক্ষা ভবন এলাকায় আটকে দেয় পুুলিশ। বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শিক্ষকরা জানিয়েছেন, এখানেই অবস্থান নেবেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দাপ্তরিক কাজে বাইরে উপদেষ্টা সচিবালয়ের বাইরে অবস্থান করছেন। ফলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা সচিবালয়ে গেলেও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬