৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ক্লাস বর্জনের ঘোষণা

০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ PM
মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সম্মেল

মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সম্মেল © সংগৃহীত

৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ। রবিবার (৫ অক্টোবর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সেমিনার হলে আয়োজিত সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

সম্মেলনে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সংগঠনটির সভাপতি নির্বাচিত হন প্রকৌশলী মো: মতিউর রহমান। সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবুল বাশার এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাশেদ মোশাররফ। 
 
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মির্জা মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হানিফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের উপদেষ্টা মো. মাহবুবুর রহমান। 

সম্মেলনে শিক্ষকরা বলেন, সরকার ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের সাথে তামাশা করেছে। শিক্ষক সমাজ এই ৫০০ টাকার প্রজ্ঞাপন ঘৃনাভরে প্রত্যাখ্যান করে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। না হলে ক্লাস বর্জনসহ কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে। পাশাপাশি শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর অনুরোধ করেন তারা। 

সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকদের সার্বিক উন্নয়নে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ কাজ করে যাচ্ছে। এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ। শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ জাতীয়করণ আন্দোলন ও কারিগরি শিক্ষার বৈষম্য নিরসনের দাবিতে বিগত বছরগুলোতে রাজপথে জোড়ালো আন্দোলন করে আসছে। সংগঠনটি ঢেলেসাজাতে ও আগামী দিনে কারিগরি শিক্ষার বৈষম্য নিরসনের উদ্দেশ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হয়। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে অমিত অধিকারী, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বিরুজ্জামান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম। কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশিত হবে। 

কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬