তিন ভাতা বৃদ্ধিতে ইতিবাচক মন্ত্রণালয়, চেয়েছে প্রস্তাবনা

১৩ আগস্ট ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
আন্দোলনে শিক্ষকরা

আন্দোলনে শিক্ষকরা © টিডিসি

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ভাড়া, শ্রান্তি বিনোদন ভাতা ও চিকিৎসা ভাতা কত শতাংশ বৃদ্ধি করা দরকার, সে বিষয়ে শিক্ষকদের কাছে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৩ আগস্ট) শিক্ষকদের সঙ্গে হওয়া বৈঠকে এ প্রস্তাবনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সভা সূত্রে জানা গেছে, মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া, শ্রান্তি বিনোদন ভাতা ও চিকিৎসা ভাতা কত শতাংশ বৃদ্ধি করা দরকার, সে বিষয়ে শিক্ষকদের কাছে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা  মন্ত্রণালয়। যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া টাকা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা হবে। 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের প্রতিটি দাবিই যৌক্তিক। তারা বিষয়টিকে মানবিক বিবেচনায় নিয়েছে। একইসঙ্গে তাদের আর্থিক সক্ষমতা যাচাইয়ের বিষয়ও রয়েছে। এছাড়া শ্রান্তি বিনোদন ভাতার জন্যএকটি আইনি কাঠামো দরকার। 

জাতীয়করণে দাবিতে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা করা প্রতিনিধি দলের মধ্যে ছিলেন—ঢাকা মহিলা কলেজের মো. মাইনুদ্দিন, ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের হায়দর নগর কলাকান্দি আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. আবু তালেব সোহাগ, বরিশালের আনোয়ারা ফাজিল মাদ্রাসার শান্ত ইসলাম, শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের আবুল বাশার, বাগাদি গনী উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর হোসেন, পাবনার সুজানগরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিটিএফ সভাপতি হাবিবুল্লাহ রাজু, নরসিংদীর সরদার আসমত আলী মহিলা কলেজের জহিরুল ইসলাম, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কুমিল্লার দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।

এর আগে, বুধবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু হয়। সমাবেশের এক পর্যায়ে শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য মন্ত্রণালয়ে প্রবেশ করেন।

জানা গেছে, ২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা  ২৫ শতাংশ বৃদ্ধি  ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি।

শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। এ অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দেন শিক্ষকরা।


 

 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9