অক্সফোর্ডে চান্স পেলেন শাশ্বত, কম সিজিপিএ বাধা হয়নি

শাশ্বত ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লোগো

শাশ্বত ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফটো

বিশ্বসেরা বিদ্যাপীঠ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের জাহিদ আমিন (শাশ্বত)। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ‘অক্সফোর্ড ওয়েডেনফেল্ড অ্যান্ড হফম্যান’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় শাশ্বত বলেন, গতানুগতিক ধারায় পড়াশোনা না করায় বিশ্ববদ্যালয়ের সিজিপিএ কম ছিল। তবে, কম সিজিপিএ পেয়েও যে বিশ্বের বড় বড় স্কলারশিপ পাওয়া সম্ভব- এটা আমি বিশ্বাস করতাম।

শাশ্বত সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর পরিচালক শহিদুল ইসলাম ও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা কানিজ বিনতে সাবাহ্ দম্পতির সন্তান।

সাতক্ষীরার তালার প্রত্যন্ত গ্রামের শিশুতীর্থ বিদ্যালয় থেকে অক্সফোর্ড যাত্রা কেমন ছিল? জানতে চাইলে শাশ্বত বলেন, আমি গ্রামে বেড়ে উঠেছি। গ্রামের আলো বাতাসেই আমি অভ্যস্ত। ছোটবেলা থেকেই আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড না হয়ে মিশন ওরিয়েন্টেড ছিলাম। গতানুগতিক ধারায় পড়ালেখা না করায় বিশ্ববদ্যালয়ের সিজিপিএ কম ছিল।

“তবে, কম সিজিপিএ পেয়েও যে বিশ্বের বড় বড় স্কলারশিপ পাওয়া সম্ভব- এটা বিশ্বাস করতাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ করে যারা স্কলারশিপে বিশ্বের বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাদের লিডারশিপ ও কমিউনিকেশন স্কিল সমৃদ্ধ করতে হবে।”

সাফল্যের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শাশ্বত বলেন, আমার অনুপ্রেরণার জায়গা আমার মা-বাবা। বিশেষ করে আমার মা সারাক্ষণ ছায়ার মতো আমার পাশে থেকেছে। আমি আমার নিজের কমিউনিটি নিজে কাজ করে যেতে চাই।

এদিকে জাহিদ আমিন শাশ্বতের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, জাহিদ আমাদের সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য আমরা সবাই আনন্দিত।

প্রসঙ্গত, জাহিদ আমিন (শাশ্বত) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক করেছেন এবং বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের …
  • ০৫ মে ২০২৬
চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ
  • ০৫ মে ২০২৬
জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালে…
  • ০৫ মে ২০২৬
নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?
  • ০৫ মে ২০২৬
‎চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
  • ০৫ মে ২০২৬
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9