মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মিথিলা

০৩ এপ্রিল ২০২১, ১১:৫১ PM

© সংগৃহীত

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মুকুট উঠলো তানজিয়া জামান মিথিলার মাথায়। রবিবার (৩ এপ্রিল) রাতে রজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে বিজয়ীকে মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান এবং তাহসান রহমান খান। বিশেষ বিচারক হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। এতে নিবন্ধন করেন ৯ হাজারেরও বেশি তরুণী। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বেছে নেওয়া হয়। সেখান থেকে টিকেছেন ২০ তরুণী। এরপর নির্বাচিত হয় সেরা ১০ প্রতিযোগী। ফাইনাল রাউন্ডে বাদ পরেন আরো ৫ জন।

সেরা ৫ জনের ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, তানজিয়া জামান মিথিলা, অনকিতা দে ও মারিয়ম আহমেদ। তাদের মাঝ থেকে মুকুট উঠলো মিথিলার মাথায়।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ।

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ জানাল বিপিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মামলার এজাহারে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে যেসব অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রী হোস্টেল কক্ষে মিলল ২০ হাজার পিস ইয়াবা, আটক ছাত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইরানের নতুন অস্ত্র বিশ্বকে তাক লাগিয়ে দেবে: আইআরজিসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ডিসি’জ এওয়ার্ড ফর ক্লিনলিনেস পুরস্কার পেলো ১৪ শিক্ষা প্রতিষ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬