গণিতের বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়ধ্বনি

১৩ জুলাই ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৮:০৬ PM
বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ মেধা

বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ মেধা © সংগৃহীত

আন্তর্জাতিক গণিতের বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উড়িয়ে অভাবনীয় সাফল্য অর্জন করল বাংলাদেশ। জাপানের চিবা শহরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভিটেশনাল (WMI) ২০২৬’-এ অংশ নিয়ে বাংলাদেশের ২৭ সদস্যের জাতীয় গণিত দলের সবাই পুরস্কার জেতার এক অনন্য ও ঐতিহাসিক গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় শতভাগ সাফল্যের এই অনন্য মাইলফলক দেশের গণিত অঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করল।

বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রায় ২,৩০০ জন সেরা খুদে গণিতবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশ্বমঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের অসাধারণ মেধা ও গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতার স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ জাতীয় দলের সার্বিক ব্যবস্থাপনা, নিবিড় প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অংশগ্রহণের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে ‘বাংলার ম্যাথ’।

এবারের বিশ্বমঞ্চে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রতিযোগীরা মোট ২৭টি পদক ও সম্মাননা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ২টি ডায়মন্ড (Diamond), ২টি স্বর্ণ (Gold), ৬টি রৌপ্য (Silver), ১৪টি ব্রোঞ্জ (Bronze), ৩টি মেরিট (Merit) এবং ১টি গ্রেড টপ ৩ (দ্বিতীয় স্থান) পুরস্কার।

বাংলাদেশ দলের চারজন শিক্ষার্থী তাদের ক্যাটাগরিতে বিশ্বমঞ্চ কাঁপানো অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। এর মধ্যে আহবাব জুলকিফল জাহিন লাভ করেছে প্রতিযোগিতার অন্যতম শীর্ষ সম্মাননা ‘ডায়মন্ড অ্যাওয়ার্ড’। জিৎ বালা ডাবল ধামাকা দেখিয়ে ‘ডায়মন্ড অ্যাওয়ার্ড’ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ‘গ্রেড টপ ৩’ (দ্বিতীয় স্থান) অধিকার করেছে। সাজিদুল হক অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জয় করেছে ‘স্বর্ণ পদক’ এবং বাংলাদেশ দলের মধ্যে সর্বোচ্চ স্কোর করায় তাকে ‘স্টার অব দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে। এছাড়া রাহিদ আজাদ অহন দেশের জন্য বয়ে এনেছে মর্যাদাপূর্ণ ‘স্বর্ণ পদক’।

এই ঐতিহাসিক গৌরব নিয়ে বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা আহমেদ শাহরিয়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমরা শুধু মেডেল জিততে চাই না; আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা যুক্তি, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতায় বিশ্বকে নেতৃত্ব দেবে। আজকের এই সাফল্য সেই স্বপ্নের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।’

দলের প্রধান কোচ ও সহ-প্রতিষ্ঠাতা মো. আশরাফুল আল শাকুর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের অনুশীলন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের নিরন্তর সহযোগিতা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে।’

জাপানের বিশ্বমঞ্চে পাঠানোর জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে চলতি ২০২৬ সালে দেশজুড়ে ‘বাংলার ম্যাথ এক্সেলেন্স চ্যাম্পিয়নশিপ (BMEC) ২০২৬’ আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক ধাপ এবং কঠোর ‘টিম সিলেকশন টেস্ট’ (TST)-এর মাধ্যমে সেরা ২৭ জন গণিতবিদকে নিয়ে বাংলাদেশের এই জাতীয় দল চূড়ান্ত করা হয়।

নির্বাচিত এই শিক্ষার্থীদের বিশ্বমঞ্চের উপযোগী করে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও সামগ্রিক তত্ত্বাবধান করে বাংলার ম্যাথ। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই জাতীয় উদ্যোগের ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত ছিল এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে দ্য ডেইলি ক্যাম্পাস।

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬