তিন বছরে কোরআনে হাফেজা হলেন চারজন মেয়ে শিক্ষার্থী

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাত্র তিন বছরে কোরআনে হাফেজা হয়েছেন চারজন মেয়ে শিক্ষার্থী। তারা সকলেই নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি রহমানিয়া হিফজুল কূরআন কওমী মহিলা মাদ্রাসার ছাত্রী।

হাফেজা সম্পন্ন করায় গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) তাদের হেফজ সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

হেফজ সম্পন্ন করা ছাত্রীরা হলেন- গাংগুরিয়া ইউনিয়নের আমইড় গ্রামের মো. মিলনের মেয়ে হাফেজা মোছা. মারজানা আক্তার, গাংগুরিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে হাফেজা মোছা. মিম জান্নাত, সারাইগাছি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে হাফেজা মোছা. মাকতুবা আক্তার ও তেঁতুলিয়া ইউনিয়নের ছাতিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে হাফেজা মোছা. সাদিয়া জান্নাত।

জানা যায়, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আনিসুর রহমানের পরিচালনায় স্বল্প বেতনে তিনজন হাফেজা শিক্ষিকার  তত্ত্ববধানে দীর্ঘ ৩০ পারা কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন তারা।

হেফজ সমাপনী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও  গণ্মান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে মোট সাত বছরে ১২ জন মেয়ে শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেছেন। বর্তমানে মাদ্রাসাটির  আশিজন শিক্ষার্থী রয়েছেন ।

মাদ্রাসাটি স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সামান্য বেতনে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার উন্নয়নে সকল সহৃদয ব্যক্তিদের কাছে একান্ত সহযোগিতা কামনা করেছে মাদ্রাসা পরিচালনা বোর্ড।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9