ছাত্রলীগের চার নেতার সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১ AM
ছাত্রলীগের নেতাদের সাথে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী

ছাত্রলীগের নেতাদের সাথে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী © সংগৃহীত

ছাত্রলীগের চার নেতার সাথে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি ভাইরাল হয়েছে। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে নিজের ওয়ালে ছবিটি শেয়ার দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে  ছাত্রলীগের ওই চার নেতা হলেন- কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোয়াটসঅ্যাপে কল দেন নেতারা। পরে তাদের সঙ্গে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। তবে কী কথা হয়েছে সে বিষয়ে মুখ খুলেন নি কোনো নেতাই।

আরও পড়ুন- ঢাবি ছাত্রলীগের ১৮টি হলে সভাপতি-সাধারণ সম্পাদক হলেন যারা

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, হল কমিটি ঘোষণার আগে নেত্রীর সঙ্গে কথা হয়েছে। আর বেশি কিছু বলতে পারবো না।

পাঁচ বছর পর ৩০ জানুয়ারি ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দুই দিন পর আজ সকাল ৯টার দিকে ফেসবুকে ১৮টি হলের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ও ঢাবি শাখা ছাত্রলীগ।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পদক হলেন- মাস্টারদা স‍ূর্যসেন হলে সভাপতি মারিয়াম জামাল খান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান। হাজী মুহাম্মদ মুহসীন হলে সভাপতি শহীদুল হক শিশির ও সাধরণ সম্পাদক মোহাম্মদ হোসেন। শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সভাপতি কামাল উদ্দি রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধরণ সম্পাদক মাহবুবুর রহমান। স্যার এফ রহমান হলে সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সভাপতি আযহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত। কবি জসীম উদ্দীন হলে সভাপতি মোহাম্মদ সুমন খলিফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান। সলিমুল্লাহ মুসলিম হলে সভাপতি তানভীর সিকদার, সাধারণ সম্পাদক নিশাত সরকার। বিজয় একাত্তর হলে সভাপতি সজিবুর রহমান সজিব, সাধারণ সম্পাদক আবু ইউনুস। জগন্নাথ হলে সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ। ফজলুল হক মুসলিম হলে সভাপতি আনোয়ার হোসেন নাইম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত। শহীদুল্লাহ  হলে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম। অমর একুশে হলে সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ। বেগম রোকেয়া হলে সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা। শামসুন্নাহার হলে সভাপতি খাদিজা আক্তার উর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নিলা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সভাপতি কহিনুর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন। কুয়েত মৈত্রী হলে সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আখি। বেগম সুফিয়া কামাল হলে সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি লাবিসা।

তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬