ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন ৩০ জানুয়ারি

১৫ জানুয়ারি ২০২২, ১১:০৪ PM
ঢাবি ও ছাত্রলীগ

ঢাবি ও ছাত্রলীগ © লোগো

আগামী ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১৫ জানুয়ারি) রাতে শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (১২ জানুয়ারি) রাতে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের হল কমিটি না দিলে ধর্মঘট করে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছিলেন বিভিন্ন হলের পদপ্রার্থীরা।

এই আল্টিমেটামের পর গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে আলোচনায় বসেন কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সভায় হল কমিটির ব্যাপারে পদপ্রত্যাশীদের হতাশা ও ক্ষোভের বিষয় তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে কে কয়টি হল নেবেন, সেটি নিয়েও আলোচনা হয়। বিভিন্ন বিষয়ে আলোচনার পর জানুয়ারির মধ্যেই দিন ঠিক করে হল সম্মেলন করা হবে বলে একমত হন।

এদিকে, বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শীর্ষ চার নেতা ছাত্রলীগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের চার নেতার সঙ্গে আজ সন্ধ্যায় আলোচনায় বসেন। তাদের সঙ্গে কথা বলেই নিজেদের মধ্যে হল নির্ধারণ এবং হল সম্মেলনের দিন ঠিক করেন। পরে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্মেলনের দিনক্ষণ জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় গণমাধ্যমকে জানান, আগামী ৩০ জানুয়ারি হল সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের দিন কমিটি ঘোষণা না হলে দুই-এক দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম
  • ১৩ জুলাই ২০২৬
আনোয়ারায় ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিক…
  • ১৩ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী 
  • ১৩ জুলাই ২০২৬
দুই মাস পর রাজধানী থেকে গ্রেপ্তার ‘শফিক ডাকাত’
  • ১৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মাঝেই রোনালদোর পোস্ট নিয়ে এত বিতর্ক কেন
  • ১৩ জুলাই ২০২৬
আদ-দ্বীন হাসাপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বা…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence