‌ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ

২২ নভেম্বর ২০২১, ০৩:৩২ PM
হামলায় আহত ছাত্রদল নেতা

হামলায় আহত ছাত্রদল নেতা © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটি সমাবেশ করেছে। সেখানে থেকে ফেরার পথে ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সমাবেশ শেষে মিছিল বের করে কেন্দ্রীয় ছাত্রদল। এ সময় তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করা নেতাকর্মীদের।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, সমাবেশ শেষে আমরা মিছিল নিয়ে মৎস্য ভবন ও কাকরাইল মোড় হয়ে বিজয়নগরের দিকে যাচ্ছিলাম। এ সময় মিছিলটি কাকরাইল মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলে পেছন থেকে অতর্কিত হামলা চালায় পুলিশ। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ট্যাগ: ছাত্রদল
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬