মুরগি না দেওয়ায় দোকানিকে মারধর, অভিযোগ ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৮ PM
ব্যবসায়ী নুরুজ্জামান

ব্যবসায়ী নুরুজ্জামান © সংগৃহীত

রাজধানীর পলাশী বাজারের এক মুরগি বিক্রেতার মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ওই ব্যবসায়ীর নাম নুরুজ্জামান। তিনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) সংসদের সাবেক ভিপি ও হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এম এম কামাল উদ্দিন এবং হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন খান এ ঘটনার সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমি পলাশী বাজারে মুরগির ব্যবসা করি৷ কামাল ও মিলন আগেও তাদের ছোট ভাই পাঠিয়ে বাকিতে আমার দোকান থেকে মুরগি নিয়েছে৷ আজকেও মুরগি নেওয়ার জন্য কয়েকজনকে পাঠায়। আমি বাকিতে মুরগি দিতে অস্বীকার করি এবং পাওনা টাকা দিতে বলি। তখন তারা আমার ওপর চড়াও হয়। দোকান বন্ধ করতে বলে। কারণ জানতে চাইলে তারা আমার শার্টের কলার চেপে ধরে গালাগাল করে। কিছুক্ষণ পরে আরও ৭ থেকে ৮ জন এসে আমাকে মারধর করে৷ পিস্তল দেখিয়ে আমাকে গুলি করার হুমকি দেয় তারা৷ আমার সারা দিনে বিক্রির ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে যায়৷

অভিযোগের বিষয়ে এম এম কামাল উদ্দিন বলেন, ওই দোকানি মুরগি বিক্রির আড়ালে গাঁজা বিক্রি করে থাকেন। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা তাঁর দোকানে গিয়েছিল, আমি যাইনি। ওই দোকানিকে খোঁজা হচ্ছে।

ঘটনার পর রাত নুরুজ্জামানসহ পলাশী বাজারের ২৫-৩০ জন দোকানি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে দেখা করে এ ঘটনার বিচার দাবি করেন। জয় তাদের বিচারের ব্যাপারে আশ্বস্ত করেন।

নুরুজ্জামানের অভিযোগ, জয়ের সঙ্গে কথা বলে পলাশী বাজারে ফেরার পর এম এম কামাল উদ্দিনের অনুসারীরা সেখানে গিয়ে তাঁকে খুঁজতে থাকেন। ভয়ে দোকান রেখেই তিনি সেখান থেকে সরে পড়েছেন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান বলেন,  ঘটনাটি শুনেছি৷ ভুক্তভোগী বিষয়টি আমাকে জানিয়েছেন৷ ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেবো৷

নর্দান ইউনিভার্সিটির চাকরি ছাড়লেন সেই শামীম
  • ১৪ জুলাই ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে হাবিপ্রবির ৮ শিক্ষার্থীর ‘…
  • ১৪ জুলাই ২০২৬
টাইফুন বাভিতে ২ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে চ…
  • ১৪ জুলাই ২০২৬
ঢাবিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনরত এইচএসসি…
  • ১৪ জুলাই ২০২৬
আমরা ইউরোপের চ্যাম্পিয়ন, কোনো ম্যাচকে ভয় পাই না: লামিন ইয়াম…
  • ১৪ জুলাই ২০২৬
মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence