ব্যাংক অ্যাকাউন্ট নেই নুরের, ৩ মাসের বাড়ি ভাড়া বাকি

১৩ মার্চ ২০২১, ০৩:০৫ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। এছাড়া বিগত তিন মাসের বাড়ি ভাড়াও দিতে পারেননি তিনি।

শনিবার (১৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এসব তথ্য নুরুল হক নুর নিজেই জানিয়েছেন।

শনিবার দুপুরে নুরের এমন স্ট্যাটাস প্রসঙ্গে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি মাধ্যমে জানতে পেরেছি যে আমার নামে কোন ব্যাংকে কত অ্যাকাউন্ট আছে তার হিসাব গোয়েন্দা সংস্থা সংগ্রহ করছেন। অথচ আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। একটি মাত্র বিকাশ অ্যাকাউন্ট রয়েছে।

নুর বলেন, যখন বিভিন্ন টক শো’তে যাই, তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলেন যে, ভিপি নুর বিলাশ বহুল জীবন-যাপন করেন। তবে তারা না জেনেই এমন কথা বলেন। ভিপি নুর যে বাসায় থাকে সেটি মাত্র দুই রুমের একটি ফ্লাট। যার মাসিক ভাড়া ১৪ হাজার টাকা।

পর্তুগাল দলে ফিরতে কঠিন শর্ত রোনালদোর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬