বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইবি ছাত্রদলের ৯ দফা দাবিতে স্মারকলিপি

২২ জুলাই ২০২৬, ০৫:১৯ PM
উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইবি ছাত্রদলের নেতাকর্মীরা

উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইবি ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজড, মানসম্মত খাবার নিশ্চিত, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, ঝাল চত্বরের স্থায়ী সংস্কারসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য বরাবর ৯ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন ও সদস্যসচিব রাফিজ আহমেদ স্বাক্ষরিত এই স্মারকলিপি প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজড করে স্বচ্ছ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিত; আবাসিক হল ও ক্যাম্পাসের সকল খাবারের দোকানে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা; ঝাল চত্বরের স্থায়ী সংস্কার এবং সমগ্র ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে; ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ করে নির্ধারিত স্থান নিশ্চিতকরণের মাধ্যমে পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 

এ ছাড়া মানবিক দষ্টিভঙ্গি বজায় রেখে কার্যকর উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে ভিক্ষুকমুক্ত করতে হবে; মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে; ৫ই আগস্ট জলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীর জন্য সমমূল্যে খাবারের টোকেন নিশ্চিত করে বৈষম্য দূর করতে হবে; মীর মুগ্ধ সরোবর'-এর সৌন্দর্য পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইবি ছাত্রদল। 

শাখা ছাত্রদলের নেতারা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ, কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আপনার নিকট একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নে ভিসি স্যার আন্তরিক ও কার্যকর উদ্যোগ নিবেন বলে আমরা আশাবাদী।’

স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ছাত্রদলকে ধন্যবাদ জানান এবং এসব দাবি বাস্তবায়নের ব্যাপারে দেখবেন বলে আশ্বাস দেন। 

চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট: সং…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১০ সেপ্টেম্বর হচ্ছে এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল, সময় জা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9