এইচএসসি পরীক্ষার্থীদের একাংশের শাহবাগ অবরোধ

১৫ জুলাই ২০২৬, ০৭:০২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৭:০২ PM
শাহবাগ অবরোধ

শাহবাগ অবরোধ © টিডিসি ফটো

তিন দফা দাবিতে এবার রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ৬টায় তারা শাহবাগ মোর অবরোধ করেন। এ সময় গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেন তারা। তবে মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে শিক্ষাভবন মোড় ত্যাগ করেন আন্দোলনকারীরা। এরপর সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ।

শাহবাগ অবরোধ করা এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবি হলো- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ। 

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬