শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন

জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে রাত থেকেই ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির শুরু 

৩০ জুন ২০২৬, ০৮:২১ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্মৃতি সংরক্ষণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের এই কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করার মধ্যদিয়ে শুরু হবে আজ মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টায়। 

মঙ্গলবার (৩০ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপনে এই মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেবেন।

ট্যাগ: ছাত্রদল
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬