মদন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার

০৫ জুন ২০২৬, ০২:২৪ PM
সৈয়দ মিঠু

সৈয়দ মিঠু © সংগৃহীত

নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলা করায় সরকারী হাজী আব্দুল আজিজ খান কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠুকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৈয়দ মিঠু মদন পৌর সদরের ৫নম্বর ওয়ার্ডের মদন কান্দাপাড়া গ্রামের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

জেলা ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়া কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। ছাত্রদলের জেলা সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। মিঠুকে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সভাপতি সৈয়দ মিঠুকে বহিস্কার করা হয়েছে। জেলা ছাত্রদল কোন অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয় না। অপরাধী যেই হোক জেলা ছাত্রদল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। 

উল্লেখ্য  বৃহস্পতিবার (৪ জুন) বিকালে দূরপাল্লার যাত্রীদের হয়রানির খবর পেয়ে পৌর শহরের কলেজ মোড় এলাকায় উপজেলা প্রশাসন অভিযানে যায়। এ সময় অভিযানের কাজে বাঁধা দেন মিঠু। এ নিয়ে প্রশাসনের লোকজনের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিঠুর আঘাতে মো.ফরিদুল ইসলাম ও আতাউর রহমান নামের দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় মদন থানায় মামলার প্রস্তুতি চলছে। 

৮৯ বছরে না ফেরার দেশে নরওয়ের রাজা হারাল্ড 
  • ২৮ আগস্ট ২০২৬
ব্র্যাকে চাকরি, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা
  • ২৮ আগস্ট ২০২৬
বিডিজবসে চাকরি, আবেদন করতে পারবেন শুধু নারীরা
  • ২৮ আগস্ট ২০২৬
নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬