ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোবিপ্রবি শিবিরের ‘ঈদ প্রীতিভোজ’

২৭ মে ২০২৬, ০১:০৭ AM
নোবিপ্রবি ক্যাম্পাস

নোবিপ্রবি ক্যাম্পাস © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। হলে ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘ঈদ প্রীতিভোজ’ নামক এক আপ্যায়ন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

‎আয়োজক সূত্রে জানা যায়, ঈদের ২য় দিন দুপুর ২টায় ক্যাম্পাসের আশপাশের মেস ও আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ইতিমধ্যে গুগল ফর্মের মাধ্যমে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে সংগঠনটি।

‎এ বিষয়ে নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে আমরা নোবিপ্রবি ছাত্রশিবির ক্যাম্পাসে ঈদ প্রীতিভোজ আয়োজন করতে যাচ্ছি। ঈদ মুসলিম উম্মাহর আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্বের উৎসব পরিবার-পরিজনের কাছ থেকে দূরে থাকা অনেক শিক্ষার্থী ঈদের সময় ক্যাম্পাসেই অবস্থান করেন। তাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; বরং এটি পারস্পরিক সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ব চেতনা বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ঈদ প্রীতিভোজ সেই বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী।’

রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬