ময়মনসিংহ জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

১৬ মে ২০২৬, ১২:২৮ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে ঘোষিত কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা প্রমাণিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্নাক, সহসাংগঠনিক সম্পাদক আশিক মিয়া এবং সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন ও মমিন উদ্দাম।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখছি। যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬