ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ছাত্রমঞ্চের

১৫ মে ২০২৬, ০৭:৫৯ PM
মানববন্ধনে জাতীয় ছাত্রমঞ্চের নেতাকর্মীরা

মানববন্ধনে জাতীয় ছাত্রমঞ্চের নেতাকর্মীরা © টিডিসি

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে মৌন মানববন্ধন করেছে জাতীয় ছাত্রমঞ্চ। 

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়েত রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতিবাদী বার্তার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন।  প্ল্যাকার্ডে “বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে হবে”, “ধর্ষকদের আস্তানা বাংলাদেশে হবে না” এবং “ধর্ষণের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে”—এমন বিভিন্ন স্লোগান ও বার্তা দেখা যায়।

জাতীয় ছাত্রমঞ্চের নেতারা বলেন, দেশে ক্রমবর্ধমান যৌন সহিংসতা ও নারীর নিরাপত্তাহীনতা গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার, কার্যকর তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। এর ফলে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে।

তারা ধর্ষণ প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থী, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দিনাজপুর ও চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9