কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত

২৭ এপ্রিল ২০২৬, ১২:০০ AM
প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠান

প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠান © টিডিসি সম্পাদিত

প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখা আয়োজিত প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে সংগঠনটির কলেজ শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠান স্থগিতের তথ্য জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কলেজ ক্যাম্পাস মাঠে দিনব্যাপী এই প্রকাশনা প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আয়োজনটি হঠাৎ আবহাওয়ার অবনতির কারণে নির্ধারিত তারিখে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও জানানো হয়, প্রকাশনা প্রদর্শনীর নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে ছাত্রশিবিরের কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হাসিব বিন হাসান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।

তিনি আরও বলেন, অনুষ্ঠানটি স্থগিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে খুব শিগগিরই অনুকূল পরিবেশে নতুন তারিখ নির্ধারণ করে প্রকাশনা প্রদর্শনী আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage