শহিদ মিনার থেকে আসছে ‘ভারত আউট’ ডাক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ PM
প্রতীক ছবি

প্রতীক ছবি © সংগৃহীত

ভারতের আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ‘র‌্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালোভাবে ‘ভারত আউট’ স্লোগান দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

জানা গেছে, শহিদ ওসমান হাদীর খুনিদের ভারতে আশ্রয় প্রদান, চব্বিশের গণ-অভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের নিরাপত্তা দেওয়া, আন্তর্জাতিক অঙ্গনে আইসিসিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের একচ্ছত্র প্রভাব এবং গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হবে।

চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তঝরা চেতনাকে ধারণকারী এই মোর্চার সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শহিদ ওসমান হাদি চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, এই মিছিল ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের ঘৃণা, প্রতিবাদ ও প্রতিরোধের বার্তা বহন করবে।

জুলাই ঐক্য জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সার্বভৌমত্ববিরোধী যে কোনো ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬