জাকসু ভিপিসহ হল সংসদের একাধিক নেতার ছাত্রদল-বিএনপিতে যোগদান

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ PM
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের একাধিক নেতা ছাত্রদল-বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি।

আরও পড়ুন: জাকসুর ভিপি কে এই জিতু

আবদুর রশিদ জিতু যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে। এছাড়া ছাত্রদলে যোগ দেওয়া জাকসু হল সংসদের নেতারা হলেন-নবাব সলিমুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের রিফাত আহমেদ শাকিল, আ. ফ. ম. কামালউদ্দিন হলের ভিপি জি.এম.এম. রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের অমিত কুমার বণিক, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলী আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ, শহীদ রফিক-জব্বার হলের জিএস শরিফুল ইসলাম, শহীদ সালাম-বরকত হলের ভিপি মারুফ হোসেন, জিএস মো. মাসুদ রানা মিষ্টু, আ. ফ. ম. কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল।

জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন। জাকসু নির্বাচনের ২৫ পদের মধ্যে ২০ পদেই শিবির-সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে শীর্ষ পদে (ভিপি) জয়লাভ করে আলোচনায় আসেন আবদুর রশিদ জিতু। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

ট্যাগ: ছাত্রদল
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950