বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার নতুন আহ্বায়ক কমিটি গঠন

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪০ PM
মোর্শেদ জিতু ও রবিউল ইসলাম

মোর্শেদ জিতু ও রবিউল ইসলাম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলায় ৮৪ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। সংগঠনের সারা দেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোর্শেদ জিতু। সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন রবিউল ইসলাম। মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন ইখতে খাইরুল হক মাহি ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্নী আক্তার।

কমিটিতে আরও রয়েছেন ১১ জন যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম সদস্যসচিব, ১১ জন সংগঠক, ১ জন সহ-মুখপাত্র এবং ৪৬ জন সদস্য।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম ও মুখ্য সংগঠক হাবিব আল ইসলামের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬