ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করছেন নারীরাও, স্থান জানালেন ডাকসু নেত্রী

২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ PM
ওসমান হাদির জানাজা

ওসমান হাদির জানাজা © সংগৃহীত

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে আগ্রহী নারীদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে। জানাজায় উপস্থিত নারীদের জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘যেসব নারী জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের সংসদ ভবনের ঠিক বিপরীতে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) গেটের পাশে অবস্থান করতে অনুরোধ করা হয়েছে।’

উম্মে সালমা বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নারী মুসল্লিদের জন্য এই নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানটি দ্রুত পূর্ণ হয়ে যেতে পারে। একবার জায়গা পূর্ণ হয়ে গেলে পরে আর মানিক মিয়া এভিনিউ এলাকায় প্রবেশের সুযোগ থাকবে না।’

তিনি আরও বলেন, যারা জানাজার নামাজে অংশ নিতে চান, তাদের যত দ্রুত সম্ভব নির্ধারিত স্থানে পৌঁছানোর অনুরোধ জানানো হচ্ছে। স্থানসংক্রান্ত একটি গুগল ম্যাপের লোকেশনও লিঙ্কও (https://googl/maps/GG49gRYniG5y7R6N8) তিনি যুক্ত করেছেন।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬