ছাত্রজনতাকে উস্কানিতে পা না দেয়ার আহ্বান ডাকসু ভিপির

১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

কোন ফাঁদে পা না দিয়ে শহীদ হাদী ভাইকে বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। 

আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইট ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। 

পোস্টে তিনি লেখেন, শহীদ শরিফ ওসমান হাদীর শাহাদাতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত, সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত দেশের সকল ছাত্র-জনতাকে কোন ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ, প্রতিরোধ ও আন্দোলন জারি রাখার আহবান জানাচ্ছি।

ডাকসু ভিপি লেখেন, শহীদ হাদী ভাই কোন ভায়োলেন্সের মাধ্যমে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই। তার আদর্শ ছিল মেধা-মনন, জ্ঞান দিয়ে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা। 

তিনি আরও লেখেন, আমাদের সংগ্রাম দীর্ঘ। শহীদ হাদী যে লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন  সাময়িক উত্তেজনা কিংবা সহিংসতা দিয়ে সে লক্ষ্য অর্জন করা যাবেনা। বরং যেকোনো হঠকারী কর্মকাণ্ড শহীদ ওসমান হাদী ও আমাদের সংগ্রামকে ক্ষতিগ্রস্ত করবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬