বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারত জবি শিবিরের

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ PM
সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত

সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত © সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করে সংগঠনটি। 

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধার মাগফিরাত কামনা করেন তারা। দোয়া মাহফিলে শাখা সেক্রেটারি জেনারেল সহ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের এজিএস পদপ্রার্থী ও আপ বাংলাদেশের সংগঠক মাসুদ রানা বলেন, মহান বিজয় দিবসে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার জন্য জুরাইন কবরস্থানে গিয়েছিলাম। এসময় আমরা সাদেক হোসেন খোকা সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের কবরের পাশাপশি জুলাই যোদ্ধাদের কবরও জিয়ারত করি। 

প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমাদের বিজয়ের জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন মহান মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন বা পরবর্তীতে মারা গিয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর হচ্ছে দোয়া। তাই আমরা ফজরের নামাজের পর জুরাইন কবরস্থানে যাই। সেখানে  আমরা তাদের কবর জিয়ারত করি। 

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9