বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ PM
নৌ র‍্যালি

নৌ র‍্যালি © সৌজন্যে প্রাপ্ত

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে নৌ র‍্যালি আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র‍্যালিতে এক শতটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।  

লাল সবুজ রংয়ের টি শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করে। র‍্যালিতে শিবির নেতাকর্মীরা ‘বিজয় দিবস, সফল হোক; নদী বাঁচলে, বাঁচবে দেশ; হাদি ভাইয়ের রক্ত, বুথা যেতে দিব না; এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ;’ সহ বিভিন্ন স্লোগান দেন। 

এ সময় শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এ ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই। 

তিনি আরও বলেন, আজকে বুড়িগঙ্গাসহ আমাদের সকল নদী দখল দূষণে মৃতপ্রায় হয়ে গেছে। আমাদের তিস্তা, ফেনীসহ সকল বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীন পানির ন্যায্য হিস্যা চাই। গতকাল নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীন দিবস নিয়ে যে পোস্ট দিয়েছেন, এটি আমাদের দেশের স্বাধীনতা হেয় প্রতিপন্ন করার শামিল। বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব ও চিন্তাভাবনা আসলেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। 

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9