ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাকা কলেজে ছাত্রশিবিরের দোয়া মাহফিল

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ PM
ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে শিবিরের নেতাকর্মীরা

ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে শিবিরের নেতাকর্মীরা © টিডিসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

দোয়া মাহফিলে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, ‘ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকারী ও তাদের মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকার ও আইশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেওয়া হলো।’ 

তিনি আরও বলেন, ‘আজ ওসমান হাদি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাই পতিত ফ্যাসিস্ট ও ভারতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণ সকল দল মত একসঙ্গে কাজ করতে হবে।’

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় বক্স কালবার্ট রোডে নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। পরে তাৎক্ষণিক রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রেখে প্রাথমিক আস্ত্রপাচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950