ডাকসু নির্বাচনের পর ছাত্রদল প্যানেলের প্রথম সংবাদ সম্মেলন কাল

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ PM
ডাকসু-ছাত্রদল

ডাকসু-ছাত্রদল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার ১১ দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা। আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ডাকসুতে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, যদি-কিন্তু ছাড়া যে অভিযোগগুলো এসেছে, সেগুলোর প্রপার জবাব যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে ২০২৫ সালের ডাকসু নির্বাচন নিয়ে পুনর্বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করব ইনশাআল্লাহ।   

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950