শিবিরের দুই সভাপতির ওপর ছাত্রদলের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ AM
শিবিরের দুই সভাপতির ওপর ছাত্রদলের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের দুই সভাপতির ওপর ছাত্রদলের হামলা, প্রতিবাদে বিক্ষোভ © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রশিবির। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর)  রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলায় সদর এলাকার জয়কালী হাট থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের সন্ত্রাস ও নানা অপকর্মের বিরুদ্ধে স্লোগান দেয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি  আলী হোসেনের সভাপতিত্বে ছাত্রশিবির জেলা পশ্চিমের সেক্রাটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্রদল। এদেশের ছাত্রজনতা পুরাতন রাজনীতি পেশিশক্তির রাজনীতি পরিহার করেছে ৫আগস্ট। কিন্তু বন্ধু সংগঠন ছাত্রদল সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। তাদের শিক্ষা নিতে হবে না হয় তাদের অবস্থাও ছাত্রলীগের মত হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক আব্দুল হামিদ, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, জেলা স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আমির উদ্দিন, আনোয়ারা উপজেলা সেক্রেটারী সাকিব হাসনাত, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেনসহ উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬