ছাত্রদলের কিছু প্রার্থী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন: শিবির সেক্রেটারি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ PM
নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের কিছু প্রার্থী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট কেন্দ্র পরিদর্শনে এসে এ অভিযোগ করেন তিনি। 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, খুব চমৎকার একটি পরিবেশে দীর্ঘদিন পর ডাকসু ইলেকশন সংঘটিত হচ্ছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তবে সকাল থেকেই আমরা দেখছি যে ছাত্রদল প্যানেলের কিছু কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন, বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। 

তিনি আরও বলেন, এই ব্যাপারে প্রশাসনকে অবহিত করার পর তারা কিছু ক্ষত্রে ব্যবস্থা নিয়েছে, কিছু ক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। ভোটগ্রহণের আর এক ঘণ্টা বাকি আছে। আশা করি এই এক ঘন্টা শিক্ষার্থীরা যেন ঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, প্রশাসন সেই চেষ্টা করবে।   

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬