আমার ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে: উমামা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ PM
উমামা ফাতেমা

উমামা ফাতেমা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমার ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক পোস্টে উমামা ফাতেমা নিজেই বিষয়টি জানিয়েছেন। 

পোস্টে উমামা লেখেন, কাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদেরকে এভাবে রিপোর্ট মারা হচ্ছে। ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডি টাও গায়েব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও লেখেন, এসব কারা করছেন ও কেন করছেন তা আমরা সবাই জানি। আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কেমন নিরাপদ থাকবে, ভিন্নমতের মানুষেরা কীভাবে মত প্রকাশ করবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন। এভাবে নোংরামি করে আর যায় হোক ভোটে জেতা যাবে না।

এর আগে, ছাত্রদল ও ছাত্রশিবিরের বেশ কিছু প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।   

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬