ছাত্রশিবির সভাপতি

কতটুকু দেউলিয়া হলে একটা দল ‘দায় দিয়ে দাও’ রাজনীতির প্রচলন করে!

০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
মো. জাহিদুল ইসলাম

মো. জাহিদুল ইসলাম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী ‘শিবির নেতা’ বলে অভিযোগ করেছে ছাত্রদল। এ অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

‘শিবিরকে দায় দিয়ে দাও’ শিরোনামে ওই পোস্টে  জাহিদুল লেখেন, আলী হুসেন নামের বিকৃত মস্তিষ্কের এক ব্যক্তি কর্তৃক অশ্লীল মন্তব্যের স্বীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী। আমরা এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। অথচ এই মন্তব্যকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ কিংবা বিচার না চেয়ে ছাত্রশিবিরে ওপর দায় চাপিয়ে দিলেন ছাত্রদল। যা তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।

তিনি আরও লেখেন,  ছাত্রদল সভাপতি কিছুদিন আগে প্রকাশ্যে মিডিয়ার সামনে তার সেক্রেটারিকে বলেছিলেন ‘শিবিরকে দায় দিয়ে দাও’। কতটুকু দেউলিয়া হলে একটি দল ‘দায় দিয়ে দাও’ রাজনীতির প্রচলন করতে পারে!

ক্লাসে যেতে ইচ্ছে করছিল না, স্কুলে ‘বোমা আছে’ লিখে ছাত্রীর …
  • ২৫ অক্টোবর ২০২৬
হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভারত যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি ছাত্র…
  • ২৫ অক্টোবর ২০২৬
পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্…
  • ২৫ অক্টোবর ২০২৬
গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ, ৪ বন্দরে …
  • ২৫ অক্টোবর ২০২৬
আড়াই কোটির সিনেমায় যুক্ত হতে চাননি কোনো প্রযোজক, সেটিই আয় ক…
  • ২৫ অক্টোবর ২০২৬