ডাকসুর প্রার্থীরা পোস্টার ছাপাতে পারবেন, তবে লাগাতে পারবেন না 

২৫ আগস্ট ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৪:২৮ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রচার-প্রচারনা আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এ প্রচার-প্রচারনায় প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। আজ সোমবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছ-পালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

আরও বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল-এর ক্ষতিসাধন করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ছাত্র সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো কালি বা চুন বা কেমিক্যাল দ্বারা দেয়াল বা যানবাহনে কোনো লিখন, মুদ্রণ, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না বলে জানানো হয়েছে নির্দেশনায়।

এ বিষয়ে এক ডাকসুর এক প্রার্থী বলেন, শুধু পোস্টার ছাপার অনুমতি দিয়ে কোথাও লাগাতে না দেওয়াটা অযৌক্তিক। শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হলে পোস্টার টানানো খুব জরুরি। এই সিদ্ধান্ত বাস্তবে প্রচারণার স্বাধীনতাকে সীমিত করবে।

তবে এই নির্দেশনার পক্ষে অন্য আরেক প্রার্থী বলেন, পোস্টার লাগানো নিষিদ্ধের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এতে ক্যাম্পাসের দেয়াল নষ্ট হবে না, পরিবেশও সুন্দর থাকবে। পাশাপাশি পোস্টার ছাপানোর সুযোগ থাকায় প্রার্থীরা নিজেদের ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারবেন।

ট্যাগ: ডাকসু
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬