স্বতন্ত্র নির্বাচন করবেন হাসিব, বেরিয়ে গেলেন কাদের-বাকের প্যানেল থেকে

২৩ আগস্ট ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ১০:২২ AM
হাসিব আল ইসলাম

হাসিব আল ইসলাম © সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন মো. হাসিবুল ইসলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে, বাগছাসের প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে তাকে মনোনীত করা হয়।  হলেও শেষ মুহূর্তে এসে দলীয় প্যানেল থেকে বিদ্রোহ করা ঘোষণা দেন এবং তিনি স্বতন্ত্র থেকে এজিএস পদে লড়বেন বলে জানিয়েছেন তিনি।

হাসিবুল ইসলাম ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সরকার পতনের পর গঠিত নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠকের দায়িত্ব পান তিনি।

হাসিবুল ইসলাম ইতোমধ্যে তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি লিখেন, আগামী বছরের সেপ্টেম্বরের আগেই ডাকসু নির্বাচন-২০২৬ আদায় করার পাশাপাশি ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করব, ইনশাআল্লাহ। একই সঙ্গে এই ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে পলিসি ফোরাম এবং রাজপথের আন্দোলনে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

তার দ্বিতীয় ইশতেহার হলো, জুলাই গণ-অভ্যুত্থানে ঢাবির যে সকল শিক্ষক গণহত্যার বৈধতা দিয়েছেন, তাদের যথাযোগ্য বিচারের মুখোমুখি করব। হামলাকারী ছাত্রলীগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তালিকা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃক যথাযথ শাস্তি নিশ্চিত করব। সর্বোপরি, গণহত্যাকারী আওয়ামী লীগ যেন আর কখনও রাজনীতি ফিরে আসতে দিব না —সেজন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও আন্দোলন অব্যাহত রাখব।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬