প্রাথমিক তালিকা প্রকাশ

ডাকসুতে ভিপি পদে লড়বেন ৪৮ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৮ জন

২১ আগস্ট ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৫:১৩ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লড়তে যাওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে। এরমধ্যে ভিপি পদে ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন; জিএএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী একজন এবং এজিএস পদে ছাত্র ২৪ জন, ছাত্রী  ৪ জন রয়েছে। ডাকসুতে এবার ২৮টি পদ।

সিনেট ভবনে সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানায়, ৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। এরমধ্যে মোট ছাত্র প্রার্থী  ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। আর ৪৭ জন রয়েছে ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়। তাদের প্রার্থীতা স্থগিত হয়েছে। 

তিনি বলেন, ভোটার নাম্বার, নাম পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত হয়েছে। তারা আপিল করলে যাছাই-বাছাই করে দেখা হবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের আপিলের সুযোগ আছে।

সম্পাদক ও সদস্য পদের প্রার্থীতা
মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে ছাত্র ১৪, ছাত্রী ১ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ১০ জন, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন; এরমধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ২ জন।

সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন; এদের সবাই ছাত্র। মানবাধিকার ও আইন সম্পাদক পদে মোট ১১ জন; এরমধ্যে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে ছাত্র ১২ জন, ছাত্রী ৩ জন। ছাত্র পরিবহন সম্পাদক পদে মোট ৯ জন; এরমধ্যে সবাই ছাত্র, ছাত্রী নেই। ক্রীড়া সম্পাদক ছাত্র পদে ১৩ জন; এরমধ্যে ১২ জন ছাত্র, ছাত্রী ১ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ২ জন, ছাত্রী ৯ জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে সবাই ছাত্র, ছাত্রী নেই। সাহিত্য সম্পাদক পদে ১৯ জন; এরমধ্যে ছাত্র ১৭ জন, ছাত্রী ২ জন।

এছাড়া প্রাথমিক তালিকায় মোট ২১৫ জন সদস্য পদে রাখা হয়েছে। এরমধ্যে ছাত্র ১৯১ জন ও ছাত্রী ২৪ জন। এবার ১৩টি কার্যনির্বাহী সদস্যের বিপরীতে এই ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

 

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9