আবাসিক হলে ছাত্ররাজনীতি চান না ৮৯ শতাংশ

২১ আগস্ট ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২০ PM
ঢাবিতে শিক্ষার্থীরা

ঢাবিতে শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশের আবাসিক হলে ছাত্ররাজনীতি চান না অধিকাংশ মানুষ। সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাস পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ৮৯ শতাংশ শিক্ষার্থী আবাসিক হলে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে মত দিয়েছেন।

গত ১১ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসের ভেরিফায়েড ফেসবুক পেজ-এ জরিপ চালানো হয়। যদিও জরিপে
আবাসিক হলে ছাত্ররাজনীতি থাকা বা না-থাকা বিষয়ে ছাত্রত্ব থাকা শিক্ষার্থীদের মতামত জানানোর অনুরোধ করা হয়েছিল; তবুও শিক্ষার্থী নন এমন অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন।

জরিপে অংশ নেওয়াদের অভিযোগ, আবাসিক হলে ছাত্ররাজনীতির কারণে প্রাধান্য বিস্তার, আসন বণ্টন, সিট দখল, মারামারি ও নানা অনিয়ম ঘটে থাকে। এতে সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হন এবং স্বাভাবিক পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়। শিক্ষার্থীরা জানান, নিরাপদ আবাসন, পড়াশোনার উপযোগী পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করতে হলে আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা জরুরি।

অন্যদিকে, জরিপে অংশ নেওয়া অল্প সংখ্যক শিক্ষার্থী মনে করেন, ইতিবাচক ও গঠনমূলক ছাত্ররাজনীতি হলে তা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়ক হতে পারে। তবে সেক্ষেত্রে হলে সহিংসতা ও দখলদারিত্বের সংস্কৃতি বন্ধ করতে হবে।

দ্য ডেইলি ক্যাম্পাস পরিচালিত জরিপে অংশ নিয়েছেন মোট ৮ হাজার ২৪১ জন। এর মধ্যে ৭ হাজার ৩৭৯ জন (৮৯ শতাংশ) মত দিয়েছেন যে, তারা আবাসিক হলে ছাত্ররাজনীতি চান না। অন্যদিকে মাত্র ৮৬২ জন (১১ শতাংশ) শিক্ষার্থী জানিয়েছেন, তারা আবাসিক হলে ছাত্ররাজনীতি সমর্থন করেন।

জরিপে অংশ নিয়ে আব্দুর রহমান নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বাবা মায়ের কষ্টার্জিত টাকা খরচ করে রাজনীতিবীদদের ডলার কামানোর হাতিয়ার হতে চায় না! মরলেও আমরা, ক্ষতিগ্রস্ত হলেও আমরা। বিশ্ববিদ্যালয়ে আসছি নিরপেক্ষ চিন্তাভাবনা নিয়ে গভীর গবেষণার জন্য! আর রাজনৈতিক প্যাঁচাল চাই না...টোটালি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হোক। ক্যাম্পাস হোক গবেষণা ও সুশিক্ষার জায়গা।’

মো. রনি আকন্দ নামে আরেকজন লিখেছেন, ‘আবাসিক হলে ছাত্ররাজনীতি থাকা উচিত, তবে তা যেন ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব হয়। বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীরা ভর্তি হলে তাদের পথনির্দেশনা দেওয়া, সমস্যা শুনে সমাধান করা এবং সার্বিক সহযোগিতা করার মতো ভূমিকা ছাত্ররাজনীতির নেতাকর্মীদের পালন করা উচিত। ছাত্ররাজনীতি পুরোপুরি বন্ধ হলে শিক্ষার্থীরা সংগঠিত হওয়ার সুযোগ হারাবে। ফলে দেশের বৃহত্তর স্বার্থও ক্ষতিগ্রস্ত হতে পারে। ছাত্ররাজনীতি না থাকলে রাষ্ট্র যেকোনো দল বা গোষ্ঠীর স্বার্থে বিকিয়ে দিতে দ্বিধা করবে না।’

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9